
দেশে বিদ্যুতের
ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর
বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।
রোববার (১৮ সেপ্টেম্বর)
সকাল থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১২টা পর্যন্ত।
রাজধানীর বিদ্যুৎ
বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় আজ কোনো
লোডশেডিং রাখা হয়নি। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়-কখন
লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।
ডেসকো আওতাভুক্ত কোন এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে ক্লিক করুন।

