Logo
শিরোনাম

ঢাকার এসপির বাসায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলোর গার্ড কনস্টেবল মেহেদী হাসান গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার বেলা আনুমানিক তিনটার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, মেহেদী নিজের বন্দুকের গুলিতেই নিহত হয়েছেন। এটা দুর্ঘটনা বা আত্মহত্যাও হতে পারে বলেও ধারণা করছেন কর্মকর্তারা।

সংবাদ পেয়ে রমনা থানার উপপরিদর্শক এসআই ছালামসহ নিহতের সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ডিউটিরত অবস্থায় তার (মেহেদী) রাইফেল থেকে গুলি হয়েছে। এটা হতে পারে সুইসাইডাল বা এক্সিডেন্টাল। তবে সুইসাইড হওয়ার সম্ভাবনা বেশি।

মেহেদীর থুতনিতে গুলি ঢোকে। নিহত মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের আনহেলার গ্রামে। তার বাবার নাম আব্দুল হানিফ। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


আরও খবর