Logo
শিরোনাম

ঢাকার দুই সিটিতে আজ ও কাল দেওয়া হবে গণটিকা

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রে কোভিড-১৯-এর টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গণটিকা প্রদান করা হবে। দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে আজ এবং উত্তরের ৫৪টি ওয়ার্ডে আজ ও আগামীকাল এ কার্যক্রম চলবে। সব মিলিয়ে দুই সিটিতে মোট এক লাখ ছয় হাজার ৫০০ ডোজ টিকা দেওয়া হবে।

ডিএসসিসি : টিকা কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে গণটিকা দেওয়া হবে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে ৩৫০ জনকে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে মোট ৫২ হাজার ৫০০ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রে কোভিড-১৯-এর টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার প্রতিদিন বেলা আড়াইটা থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে মোট এক হাজার জনকে টিকা প্রদান করা হবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, যারা ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার যেকোনো হাসপাতালে টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন; কিন্তু এখনো এসএমএস পাননি শুধু তারাই এ কার্যক্রমের আওতায় টিকা গ্রহণ করতে পারবেন। শুধু ষাটোর্ধ্ব বয়সের কেউ রেজিস্ট্রেশন না করে থাকলেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসেন তাদেরকেও টিকা দেওয়া হবে। টিকা গ্রহণকারী যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা গ্রহণ করবেন এক মাস পর একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকাও গ্রহণ করতে পারবেন।

তিনি আরো জানান, এর আগে ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে একযোগে পরিচালিত গণটিকার আওতায় এক লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯-এর প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছিল।


আরও খবর