Logo
শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিমি যানজট

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বৃষ্টি ও পৃথক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে পরেছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন মালিকরা।

পুলিশ জানায়, রাতে কয়েক ঘন্টা টানা বৃষ্টির কারণে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলতে থাকে। এ অবস্থায় রাত ১২ বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে ট্রাকের সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই জন আহত হয়। পুলিশ গাড়ি দুটি সড়িয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা জব্দ করেছে। এছাড়াও মহাসড়কের ভূঞাপুর রিং রোডে মধ্য রাতে সড়ক দুর্ঘটনা হয়। এ কারণেই রাত থেকে যানজটের সৃষ্টি হয়। 

ফাইভস্টার পরিবহনের চালক মিনহাজ মিয়া বলেন, সকাল ৬ টা সকাল ৬ টা থেকে দুই ঘন্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘন্টা সময় লাগবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট নিরসন হবে।


আরও খবর