Logo
শিরোনাম

ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত:বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপের ধাক্কায় আশিকুর রহমান (৩৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ঘিওর উপজেলার জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশিকুর রহমান ফরিদপুরের বোয়ালমারি উপজেলার রাজাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

নিহত আশিকুরের বড় ভাইয়ের বরাত দিয়ে বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন জানান, আশিকুর রহমান ফরিদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন। তার পেছনে আরেকটি মোটরসাইকেলে ছিলেন তার বড় ভাই নুর আলম। আশিকুর জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের সামনে পৌঁছালে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান আশিকুর। এরপর তার মরদেহ স্বজনরা পুলিশকে না জানিয়ে পদ্মা সেতু হয়ে গ্রামের বাড়িতে নিয়ে যান।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২