Logo
শিরোনাম

ঢাবির শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত

প্রকাশিত:বুধবার ০১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৩৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের প্রাচীনতম এবং শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্টের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ প্রক্রিয়ায় আমরা প্রবেশ করবো।

ডোপ টেস্ট কবে থেকে শুরু হবে এমন প্রশ্নে অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, আমরা এটা এখন থেকে শুরু করব। ডোপ টেস্ট শুরুর আগে প্রস্তুতি প্রয়োজন আছে। সেই প্রস্তুতির জন্য আমাদের মেডিকেলের ডিনকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। কমিটি কবে থেকে শুরু করবে, কীভাবে শুরু করবে তার একটি নীতিমালা প্রণয়ন করবে।


আরও খবর