Logo
শিরোনাম

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে অপহরণ করে হত্যা

প্রকাশিত:শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসন প্রকল্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক ঢাকার সাভারে ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে তিনি নতুন বাড়ির নির্মাণ কাজ করছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় সন্দেহভাজন কয়েজনকে আটক করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, নতুন বাড়ি নির্মাণের কাজ চলাকালে শ্রমিকরা হয়তো কিছু দাবি করেছিল তার কাছে। তাদের সঙ্গে হয়তো সাইদা খালেকের মনোমানিল্য হয়েছিল। তিনদিন আগে তিনি নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন।


আরও খবর