Logo
শিরোনাম

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অক্টোবরে

প্রকাশিত:শনিবার ১০ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) ও অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শনিবার ১০ জুলাই থেকে শুরু হয়ে ২০ অগাস্ট পর্যন্ত চলবে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর হবে।

সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য এবার মোট ১২০ নম্বরের এমসিকিউ আকারে ভর্তি পরীক্ষা হবে। এর ৪০ শতাংশ, অর্থাৎ ৪৮ নম্বর পেলে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।


আরও খবর