Logo
শিরোনাম

দেশের নারী সমাজ একজন সাহসী সহযোদ্ধাকে হারাল : প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০২ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, এই নারীনেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।

প্রধানমন্ত্রী আয়শা খানমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়শা খানম।


আরও খবর