
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
সারা দেশের গরীব দুঃখী মানুষদের জীবন মানোন্নয়নে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন, পাবনা ৪ সংসদীয় আসনের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এমপি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তবেই না সারা দেশের দুঃখী মানুষদের মানোন্নয়ন হবে।
মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন দেলু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভা মেয়র ইসহাক আলী মালিথা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (টিওটি) জনাবা ইসমাত আরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, যুবলীগ নেতা এবং বিশ্বাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দোলন বিশ্বাস, মুরাদ আলী মালিথা, অধ্যাপক হাসানুজ্জামান, মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মাথিলা প্রমূখ।
এর আগে জাতীয় আদিবাসী পরিষদের সদস্যরা শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তন পর্যন্ত একটি র্যালী করেন।

