Logo
শিরোনাম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত:রবিবার ১৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। রোববার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা, যা আগে ছিল ৮০ হাজার ১৩২ টাকা।

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা।

এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ৬৫ হাজার ৫৫২ টাকা।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৪ হাজার ৩৫৪ টাকা। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪