
আবহাওয়া অধিদপ্তর
জানিয়েছে, দেশের ৮ বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৬
আগস্ট) সকাল থেকেই আকাশ ছিল রৌদ্রজ্বল। আবহাওয়া অনেকটাই ছিল উষ্ণ।
আবহাওয়াবিদ মো.
বজলুর রশিদ জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের
অনেক জায়গায় ও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের দু’এক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে
দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

