
ঢাকার কেরানীগঞ্জে
ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৭ অক্টোবর) কেরানীগঞ্জ মডেল থানার শহীদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার
করে র্যাব-১০।মঙ্গলবার (১৮ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১০-এর অধিনায়ক
মো. ফরিদ উদ্দিন।
গ্রেপ্তার ব্যক্তিরা
হলো মোহাম্মদ কুদ্দুস (৩৫), আক্কাস (৪৮), মো. কামাল (৩৫), মো. রুবেল (২৫), মোহাম্মদ
সোহেল (২৫), মোহাম্মদ তুষার (২৬)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছোট-বড় ছয়টি
ছরি ও ৭টি মোবাইল।
মো. ফরিদ উদ্দিন
জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মহাসড়কে
ডাকাতি করে আসছিল। কুদ্দুসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা,
একটি অস্ত্র আইনে মামলা এবং আক্কাসের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদকের
মামলা রয়েছে বলে জানা গেছে।ডাকাত দলের গ্রেফতার ছয় জনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল
থানায় ডাকাতির মামলা হয়েছে।

