
বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ মুহূর্তে সারের কোনো ঘাটতি নেই। কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে। তবে আমি বলতে পারি, আমাদের সারের কোনো ঘাটতি নেই।
জাতিসংঘের খাদ্য
ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে দেশে প্রথমবারের মতো ৩৬তম এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের
চারদিনের আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
এ প্রসঙ্গে
তিনি বলেন, ৮ থেকে ১১ মার্চ পর্যন্ত সম্মেলন চলবে। এটি বাংলাদেশের জন্য গৌরবের। করোনার
কারণে এবার হাইব্রিড ফরম্যাটে (সরাসরি ও ভার্চুয়াল) এই সম্মেলন হবে। এতে অংশ নিতে ইতোমধ্যে
৪৩টি সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন
সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির ৯০০ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন।
সম্মেলনে সদস্য দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন সম্মানিত সদস্যও অংশ নেবেন বলেও জানান আব্দুর রাজ্জাক।

