Logo
শিরোনাম

‘দেশে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ’

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী রয়েছে।

আজ রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে ডা. নাজমুল এ তথ্য দেন। তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।’ ডা. নাজমুল আরও বলেন, একই সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা আট হাজার ৩৪৫ জন থেকে নেমে ১২ ফেব্রুয়ারি পাঁচ হাজার ২৩ জনে পৌঁছেছে।

চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা শিক্ষার্থীদের সচেতন করবেন।

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এ মেলায় যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারী কাজ করবেন এবং যাঁরা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন- তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে। যাঁরা টিকা গ্রহণ করেছেন, তাঁরা তাঁদের সনদটি সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসবেন।


আরও খবর