Logo
শিরোনাম

দেশে ফিরলেন ৮ ক্রিকেটার, বাকিরা ফিরবেন আগামীকাল

প্রকাশিত:বুধবার ১৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। প্রথম ধাপে আজ বুধবার (১৩ এপ্রিল) দেশে ফিরেছেন ৮ ক্রিকেটারসহ ৯ সদস্যের দল। বাকিরা ফিরবেন আগামীকাল বৃহস্পতিবার।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক কারণে তিনি দেশে ফেরেন। ওয়ানডে সিরিজ শেষে ফেরেন আরও এক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর চোটের কারণে প্রথম টেস্ট খেলতে না পারা শরিফুল ইসলামের সঙ্গে দেশে ফিরে আসেন ডারবানে টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ। এবার সিরিজ শেষে বাকিদের ফেরার পালা। তাতে প্রথম ধাপে আজ ৮ জন ক্রিকেটারসহ ৯ সদস্যের দল এসে পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

তিন ধাপে দেশে ফিরছে ক্রিকেট দল। প্রথম ধাপে আজ বুধবার দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ঢাকায় পা রাখবে দ্বিতীয় গ্রুপ। একইদিন বিকেল পৌনে ৫টায় আসবে বাকি সদস্যরা।


আরও খবর