Logo
শিরোনাম

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত:শুক্রবার ০৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরে দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টায় এর মধ্যে দিয়ে দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতবছর ২৭ এপ্রিল রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

সাইফুল হাসান চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ১ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৪ হাজার ১ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলে তিনি জানান। এই মুহূর্তে ২৫ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের।


আরও খবর