Logo
শিরোনাম

দেশে বাজেটের বড় অংশের জোগানদাতা এনবিআর : রাষ্ট্রপতি

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনবিআরর ভূমিকা অনস্বীকার্য। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ঢাকায় দুই দিনব্যাপী এনবিআরের উদ্যোগে রাজস্ব সম্মেলন- ২০২৩ আয়োজনকে আমি স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। অবকাঠামোগত বিভিন্ন মেগাপ্রকল্পসহ দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান অনেক বেশি জরুরি। এ লক্ষ্যে এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে এবং দায়িত্ব পালনে আরও দক্ষ হতে হবে। এ জন্য দরকার কর্মীবান্ধব পরিবেশ। এনবিআর আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য নির্মিত নতুন ভবন কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে।

তিনি বলেন, রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরও বেগবান করতে আমি সম্মানিত করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণকে আইনানুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি রাজস্ব সম্মেলন-২০২৩ ও এনবিআরের সাফল্য কামনা করি। আশা করি রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, করদাতা, ব্যবসায়ীরা, প্রয়োজনীয় তথ্য ও করসংক্রান্ত বিধি-বিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।


আরও খবর