Logo
শিরোনাম

দেশে আসলেন ১১৭৪ জন হাজি

প্রকাশিত:শনিবার ১৬ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে আসলেন এক হাজার ১৭৪ জন হাজি। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে। এদিকে হজ করতে গিয়ে এ বছর ১৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা।

এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

নিউজ ট্যাগ: সৌদি আরব হাজি

আরও খবর