
দেশে গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার
(৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় ৫ হাজার
১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১ দশমিক
১৫ শতাংশ হয়েছে।
এ নিয়ে দেশে এ
পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯
হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ
৪ হাজার ৯২০ জন।
উল্লেখ্য, ২০১৯
সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস
সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু
হয় একই বছরের ১৮ মার্চ।

