Logo
শিরোনাম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৮২ জন

প্রকাশিত:বুধবার ২৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১৪১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৪১ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৬৮৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২১ হাজার ৯৪১ জন। অপরদিকে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৮৮ জন।


আরও খবর