Logo
শিরোনাম

ডেঙ্গু আক্রান্ত আরও ১৪৬ জন হাসপাতালে

প্রকাশিত:মঙ্গলবার ০২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। সোমবার (১ নভেম্বর) বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানান।

অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ১২৪ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ২২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৬ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ৮০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৫৪ জন রোগী। ডেঙ্গুতে এ সময় ৯১ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর