Logo
শিরোনাম

ডেঙ্গু আক্রান্ত আরও ১০৮ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ঢাকাতে ৪৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি ৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। 

এ বছরের ১ জানুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৭ হাজার  ৪৫১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৩০ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যুর হয়েছে।


আরও খবর