
রাজধানীর ডেমরা এলাকা থেকে জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সিটিটিসির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপির মিডিয়া
অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, ডেমরা
থেকে জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি।

