Logo
শিরোনাম

দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ নিহত ৩

প্রকাশিত:শনিবার ০৯ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার গৌরিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দাউদাকান্দি হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিংলাতলী-বেকিনগর সড়ক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠলে ঢাকামুখী বাস চাপা দেয়। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসক মোটরসাইকেলের তিন আরোহীকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


আরও খবর

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩