Logo
শিরোনাম

দাম কমলো পাম তেলের, বেড়েছে চিনির

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাম তেলে লিটারে কমলো ৮ টাকা, আর চিনি কেজিতে বাড়লো ৬ টাকা। আগামীকাল শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি জানান, পাম তেলের দাম পুনঃনির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগে লিটারে ১৩৩ টাকা দরে বিক্রি হলেও এখন ১২৫ টাকা করা হয়েছে। এতে লিটারে কমলো ৮ টাকা।তাছাড়া, চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। খোলা চিনি ৯০, প্যাকেট ৯৬ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪