Logo
শিরোনাম

দাম একটু বেশি হলেও দেশে খাবারের হাহাকার নেই: কৃষিমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে খাবারের কোনো হাহাকার নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে খাবারের দাম বেশি বলে মানছেন মন্ত্রী। এছাড়া চালের দাম কমলেও তা এখনো দরিদ্রদের নাগালের বাইরে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকালে দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, চালের দাম কমের দিকে, কিছুটা হলেও কমেছে। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের জন্য নানারকম উদ্যোগ নিয়েছি। তবে শাকসবজির দাম এবার সেভাবে কমেনি, যেভাবে কমা উচিত ছিল বা এই সময়ে অন্যান্য বছর দাম কমে। আপনারাও বের করেন, সবজির দাম কেন এ মুহূর্তে তুলনামূলকভাবে একটু বেশি।’

মুদ্রাস্ফীতি আর তেলের দাম বৃদ্ধির ফলে একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, অর্থসচিবের সঙ্গে এ নিয়ে আমরা কথা বলেছিলাম। কিছুটা মুদ্রাস্ফীতি, এই যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি। একটার সঙ্গে আরেকটার লিংক আছে। সব জিনিসের দাম বাড়ার একটা প্রভাব আছে বলে আমার মনে হয়।

দেশে খাবারের হাহাকার নেই উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, তবে চালের দাম এখনো দরিদ্র মানুষের নাগালের বাইরে আছে। ওএমএসে ১০ টাকা কেজি দরে গরিবদের দেওয়া হচ্ছে। দাম একটু বেশি, সেটা ঠিক।


আরও খবর

দাম কমলেও নাগালের বাইরে মুরগি

শুক্রবার ২৪ মার্চ ২০২৩