
তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে
কয়েকদিনের মধ্যেই দ:আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। চলতি মাসের ১১ তারিখে কয়েকজন
ক্রিকেটারকে নিয়ে প্রথম পর্বে দেশ ছাড়বে বাংলাদেশ। এবং পরে আরও দুই ভাগে ভাগ হয়ে মোট
তিন ভাগে দেশ ছাড়বেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
দ:আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ
শুরু হবে। এবং এই সিরিজটি হচ্ছে ২০২৩ সালের সুপার লীগের একটি অংশ। ১৮ মার্চ দ:আফ্রিকার
বিপক্ষে প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্পোর্টআওয়ার২৪
এর নিজস্ব মতামত অনুযায়ী দেখেনিন বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সম্প্রতি আফগানিস্থানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা টাইগার ক্রিকেটার লিটন দাসকে নিয়ে ওপেনিংয়ে মাঠে নামতে পারে দেশ সেরা ড্যাসিং ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এবং মাহমুদুল্লাহ যেহেতু ছয় নাম্বারে খেলবেন তাই
ইয়াসির আলী রাব্বিকে ৫ নম্বর পজিশনে খেলাতে পারে বিসিবি। তবে দলে রয়েছেন বাংলাদেশের
আরও দুইজন ক্রিকেটার যারা গত কয়েকদিন আগেই পাল্টে দিয়েছে ক্রিকেটের অনেকগুলো রেকর্ড।
এখানে বলা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান
মিরাজের কথা। এরপরেই থাকছে কাটার মাস্টার দ্যা ফিজ ও স্পীড স্টার তাসকিন। তবে পিচের
উপর নির্ভর করে শরিফুল ইসলামকে নিয়ে চিন্তা করতে পারে নির্বাচকরা।
তাহলে চলুন দ:আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের
জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা একাদশ:
(১) তামিম ইকবাল, (২)লিটন দাস, (৩)সাকিব আল হাসান (৪)মুশফিকুর রহিম, (৫)ইয়াসির আলী রাব্বি, (৬)মাহমুদুল্লাহ রিয়াদ, (৭)আফিফ
হোসেন ধ্রুব, (৮)মেহেদি হাসান মিরাজ, (৯)তাসকিন আহমেদ, (১০)মুস্তাফিজুর রহমান (১১)শরিফুল
ইসলাম।

