Logo
শিরোনাম

ডাচ-বাংলা থেকে ৪০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রবি

প্রকাশিত:সোমবার ০৪ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের রবি আজিয়াটা ৪০০ কোটি টাকা মেয়াদী ঋণ নেওয়ার জন্য ডাচ-বাংলা ব্যাংকের সাথে একটি চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ডাচ বাংলা ব্যাংকের কাছ থেকে ৩ বছরের মেয়াদে ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে।

এই ঋণ নেওয়ার জন্য ডাচ বাংলা ব্যাংককে নিরাপত্তা হিসেবে কোনো সম্পদের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এ ছাড়াও এই ঋণ চুক্তির ক্ষেত্রে আরজেএসসি-কে কোনো চার্জ দিতে হবে না।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪