Logo
শিরোনাম

চ্যাম্পিয়ন হতে গুজরাটের প্রয়োজন ১৩১ রান

প্রকাশিত:সোমবার ৩০ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজস্থানকে ১৩০ রানে থামিয়ে আইপিএল চ্যাম্পিয়নের পথে গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে অংশ নিয়েই শিরোপার স্বাদ পেতে যাচ্ছে গুজরাট টাইটান্স।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়েলকে ১৩০ রানে থামিয়ে শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও উইকেটে রাজস্থানের তারকা ব্যাটসম্যান জস বাটলার, সাঞ্জু স্যামসন, ডেবুট পাদ্দিকল  ও সিমরন হিতমায়ারদের উইকেটে থিতু হতে দেননি পান্ডিয়ারা।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়তে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। 

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। এছাড়া ২২ রান করেন ইয়েসভি জশওয়াল। গুজরাটের হয়ে ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া।


আরও খবর