Logo
শিরোনাম

চুরি হয়েছে পল পগবার বিশ্বকাপ মেডেল

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফুটবল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ট্রফি পল পগবা জিতেছিলেন রাশিয়ায়। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ৪-২ গোলের জয়ে সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছিল তার। তারই স্বীকৃতিতে গলায় ঝুলেছিল সোনার মেডেল, কিন্তু সেটাই হারিয়ে ফেললেন ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার।

পগবার বাসায় গত সপ্তাহে চোর ঢুকেছিল। তার পরিবারের সবচেয়ে দুঃস্বপ্নের রাত ছিল ওই দিন। ওই সময় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলছিলেন তিনি।

বাসায় ফিরে জানতে পারেন সিন্দুক থেকে তিন চোর জিনিসপত্র নিয়ে পালিয়েছে। সবশেষ এক সাক্ষাৎকারে তিনি জানান, চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের পদকও ছিল। পগবা বলেন, আমি জানতে পারলাম, আমার বাসায় চুরি হয়েছে। তিনজন লোক এসে আমার সিন্দুক ভেঙেছে। আমার মায়ের গয়না, আমার বিশ্ব চ্যাম্পিয়ন মেডেল চুরি করে নিয়ে গেছে।

চুরির সময় বাসায় পগবার দুই ছেলে ও ন্যানি ছিলেন। আমার জন্য সবচেয়ে আতঙ্কিত ব্যাপার হলো ওই সময় আমার দুই সন্তান তাদের ন্যানিকে নিয়ে বাসায় ছিল। তিনি (ন্যানি) বিষয়টি বুঝতে পেরে আমার স্ত্রী ও নিরাপত্তাকর্মীদের কল করেছিল। তারপর একটি রুমে ঢুকে ছেলেদের নিয়ে দরজা লক করেছিল। বেশ কয়েকদিন ধরে তিনি এর ধকল সামলাতে ভুগছেন। সবচেয়ে স্বস্তির খবর হলো, আমার বাচ্চারা ভালো আছে।

নিউজ ট্যাগ: পল পগবা

আরও খবর