Logo
শিরোনাম

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০ জন। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১২ শতাংশ।

নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮৯ জন এবং বাকি ৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আগের দিন বুধবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন ১৪৫ জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল ২০৬। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৬২৬ জন।

আর এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১২৩৭ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল।


আরও খবর