Logo
শিরোনাম

চট্টগ্রামে কিশোরকে গলা কেটে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মার্দাশা এলাকায় মুহাম্মদ তারেক (১৭) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাইন্নাপাড়া এলাকার দাতারাম সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত তারেক নোয়াখালীর হাতিয়া উপজেলার মুহাম্মদ বিল্লালের ছেলে। তবে সে ছোটবেলা থেকে মাবাবার সঙ্গে দক্ষিণ মার্দাশা ইউনিয়নের বোয়ালীকুল সাইনবোর্ড এলাকার কলোনিতে থাকত।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ সারোয়ার্দী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারেকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।


আরও খবর