Logo
শিরোনাম

চট্টগ্রামে ডেমো ট্রেন-বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত:শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় বাস, সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রাফিক পুলিশসহ দুই জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। রেলওয়ে থানার ওসি সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রেলওয়ের সিগনাল অমান্য করে রেল ক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে সংঘর্ষ হয়। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়েছেন।

পাঁচলাইশ মডেল থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর