Logo
শিরোনাম

চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ২১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ৯নং ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী বিজিবির বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৪ জনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর