Logo
শিরোনাম

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৬০ জন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম নগরী ও জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬০ জন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরীক্ষার বিপরীতে আক্রান্তের সংখ্যা ১০ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো করোনার সর্বশেষ প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন পিসিআর ল্যাবে ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্তদের মধ্যে ২২৬ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৯২ জনে দাঁড়ালো। করোনার শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৩৩৫ জন।


আরও খবর