Logo
শিরোনাম

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে স্পিডবোট ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:বুধবার ২০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে অন্তত ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বুধবার সকাল ৯টার দিকে স্পিডবোটটি ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫-৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, আমি নৌঘাটে আছি। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ আছে শুনছি। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে। হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল একই ঘাটে লাল বোট ডুবে প্রাণ হারায় ১৮ জন।


আরও খবর