Logo
শিরোনাম

চোরাগোপ্তা হামলায় পাকিস্তানি ৭ সেনা নিহত

প্রকাশিত:শনিবার ১৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একটি সশস্ত্র বাহিনীর চোরাগোপ্তা হামলায় আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীদের চারজন নিহত হয়েছেন। খবর এপি ও আল-জাজিরার।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে চোরাগোপ্তা হামলা হয়েছে। এসময় গুলিবিনিময়ে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হন।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় চোরাগোপ্তা এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, আফগান সীমান্তে প্রায়ই হামলার শিকার হয় পাকিস্তানের সামরিক বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে সর্বশেষ এই হামলার দায় কোনো সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি।


আরও খবর