Logo
শিরোনাম

চলতি সপ্তাহে খুলবে চিড়িয়াখানা

প্রকাশিত:মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি সপ্তাহে জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, চিড়িয়াখানা খুলে দেওয়ার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারেন সেজন্য নির্দেশনা দিয়েছি। আশা করছি স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে চিড়িয়াখানা। 


আরও খবর