Logo
শিরোনাম

চলতি মাসে এইচএসসির ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী

প্রকাশিত:বুধবার ২৭ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে চলতি মাসেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ছাড়াই এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশে আর কোনো জটিলতা নেই। এ সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। শিক্ষাবোর্ডগুলোকে ফলাফল তৈরি করে তা প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনি জটিলতার কারণে ২০২০ সালের পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে। এ জন্য জাতীয় সংসদে আইনের সংশোধন করা হয়েছে। ফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। চলতি মাসে ফল প্রকাশ করা হবে।

গত সোমবার পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।

ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) আইন-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১- এর গেজেট জারি করা হয়। যেকোনো দিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে এ আইনগুলো পাস করা হয়।


আরও খবর