Logo
শিরোনাম

চলমান লকডাউন বাড়তে পারে আরো এক সপ্তাহ

প্রকাশিত:রবিবার ৩০ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে না আসায় আরও এক সপ্তাহ বাড়তে পারে মানুষের চলাচল ও কার্যক্রমের বিধিনিষেধ। যদি প্রস্তাব অনুমোদন পায় তাহলে আজ রবিবার (৩০ মে) প্রজ্ঞাপন জারি হবে এ বিষয়ে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে এ তথ্য। এর আগের ঘোষণা অনুযায়ী আজ রোববার মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধ থাকার কথা।

করোনা রোধে চলমান বিধিনিষেধে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলাসহ সকল গণপরিবহন চলেছে। এছাড়া হোটেল, রেস্তোরা ও খাবারের দোকানগুলোয় আসনসংখ্যা অর্ধেক খালি রেখে গ্রাহককে সেবা প্রদান করা যাচ্ছে। এতে গ্রাহকরা হোটেলে বসে ধারণক্ষমতার অর্ধেক আসনে বসে খাবার খেতে পারছেন।

আগের বিধিনিষেধে নিজ জেলার ভেতরে গণপরিবহন চলতে পারতো। তবে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারত না গণপরিবহন। যাত্রীবাহী নৌযান ও ট্রেন বন্ধ ছিল আগের মতো। তবে ঈদের আগে সাধারণ মানুষের কথা ভেবে দোকান ও শপিং মল খুলে দেয়া হয়। ব্যাংকও খোলা আছে এখন। এছাড়া জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা থাকছে।

নিউজ ট্যাগ: চলমান বিধিনিষেধ

আরও খবর