Logo
শিরোনাম

চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

প্রকাশিত:শুক্রবার ৩০ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আবারও বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শুক্রবার সকালে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তো আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় শাটডাউন। কঠোর এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্ত। ঈদের সময়টা বাদে চলতি মাসে চলা লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কারও বাড়ির বাইরে আসা বারণ। রিকশা ছাড়া বন্ধ সব ধরনের গণপরিবহন।

মানুষের অযাচিত চলাচল ঠেকাতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কে পড়তে হচ্ছে পুলিশি তল্লাশির মুখে। লকডাউন ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে আছে বিজিবি ও সেনাবাহিনী।


আরও খবর