Logo
শিরোনাম

চলছে কঠোর বিধিনিষেধ, তবুও ঢাকার রাস্তায় যানজট

প্রকাশিত:সোমবার ১২ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকার ঘোষিত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন চলছে। এর মধ্যেই রাজধানীতে মানুষের চলাচল অনেক বেড়ে গেছে। রাজধানীর বেশিরভাগ সড়কে যানজট লেগে ছিল। গণপরিবহণ ছাড়া সবই আছে সড়কে।

সোমবার সরেজমিন দেখা যায়, সকাল থেকেই রাজধানীর মহাখালী, ফার্মগেট,  কারওয়ান বাজার, বিজয় সরণি, শাহবাগ, বাড্ডা এলাকায় তীব্র যানজট রয়েছে। ব্যক্তিগত গাড়ি, সিএনপি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচলের কারণে এই যানজট তৈরি হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশি।

অন্যদিনের তুলনায় আজ ঢাকায় কোলাহল একটু বেশিই ছিল। অলিগলিতে বেশ কিছু দোকানপাটও খুলতে দেখা গেছে।

এর কারণ হিসেবে জানা গেছে, লোকজন মনে করছেন ঈদুল আজহা আসন্ন, তাই লকডাউন শিথিল হতে পারে। এমন ধারণা থেকেই মানুষ রাস্তায় নেমেছে।


আরও খবর