Logo
শিরোনাম

চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরকীয়ার জের ধরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রিংকু বিশ্বাস (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মৃত্যুর আগে লেখা ওই গৃহবধূর একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ চিরকুট নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাত ৯টায় রিংকু বিশ্বাস নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত গৃহবধূ রিংকু বিশ্বাস উপজেলার ঝুটিয়া গ্রামের গৌতম হালদারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা গেছে, উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের বিপুল হালদারের সঙ্গে রিংকুর দীর্ঘদিন পরকীয়ার সস্পর্ক ছিল। সেই সুবাদে বিপুল তার অনেক অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখেন। পরে রিংকু বিপুলের সঙ্গে সম্পর্ক রাখতে না চাইলে বিপুল তাকে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। এ নিয়ে তাদের মধ্যে চরমভাবে অশান্তির সৃষ্টি হলে সোমবার রাতে রিংকু বিশ্বাস নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক বিপুল মণ্ডল পলাতক রয়েছেন। বিপুল মণ্ডল নৈয়ারবাড়ী গ্রামের বিমল মণ্ডলের ছেলে৷ ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আমরা একটি চিরকুট উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর