
চিকেন গ্রিলে কাপড়ের রং, ২ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানার্যাবের
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সিলেট সিলেট নগরের স্বনামধন্য দুই রেস্টুরেন্টকে সাড়ে ৬
লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের জল্লারপাড় এলাকায়
পাঁচ ভাই রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, খাবারের ভেজাল, চিকেন গ্রিলে কাপড়ের লাল রং মেশানোর দায়ে সিলেটের স্বনামধন্য পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা ও পানসী রেস্টুরেন্টকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

