Logo
শিরোনাম

ছয় গোলের রোমাঞ্চে ড্র করে টিকে থাকলো সার্বিয়া-ক্যামেরুন

প্রকাশিত:মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা সার্বিয়া ও ক্যামেরুনের লড়াইটা আজ টিকে থাকার। সে লড়াইয়ে উভয় দল ৩-৩ গোলের ব্যবধানে ড্র করেছে।

আজ সোমবার আল জানুব স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় ক্যামেরুন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে হেড নেন ক্যামেরুনের এক খেলোয়াড়। তার মাথা ছুঁয়ে বল চলে যায় গোললাইনের সামনে। সেখান থেকে আলতো টোকায় বল জালে জড়ান জন চার্লেস কাস্তেলেত্তো।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) স্ট্রাহিঞ্জা পাভলোভিচের গোলে সমতা ফেরায় সার্বিয়া। এরপর ৪৫+৩ মিনিটের মাথায় সার্জেজ মিলিনকোভিচ-সাভিকের গোলে এগিয়ে যায় তারা। ফলে ১-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সার্বিয়া।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ক্যামেরুন। ম্যাচের ৬৩ মিনিটে ভিনসেন্ট আবুবকর ও ৬৬ মিনিটে এরিক ম্যাক্সিম চৌপো মোটিংয়ের গোলে সমতা ফেরায় তারা।

এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে জি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে আছে সুইজারল্যান্ড। আর দুই ম্যাচ করে খেলা সার্বিয়া-ক্যামেরুনের পয়েন্ট ১। আজ ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। 


আরও খবর