Logo
শিরোনাম

ছোটবেলায় যৌন হয়রানির শিকার হন কঙ্গনা

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন কঙ্গনা রণৌত। নিজের সঞ্চালিত লক আপ রিয়েলিটি শোয়ে এমনটাই জানিয়েছেন বলিউডের এই বিতর্কিত নায়িকা। কঙ্গনার শোয়ে অন্যতম প্রতিযোগী মুনওয়ার ফারুকী। নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি। ফারুকী বলেন, মাত্র ছয়-সাত বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলাম। আমার এক আত্মীয়র লালসার শিকার হয়েছিলাম।

তখন তার কথার প্রেক্ষিত্রে কঙ্গনা বলেন, অনেক শিশুই ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়। ছোটবেলায় যৌনতা নিয়ে শিশুদের বোঝানো সম্ভব হয় না। কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ তাও শোখানো যায় না। এর কারণেই অনেক শিশুকে মানসিকভাবেও ভুগতে হয়। এই শোয়ে আমরা যৌন হয়রানি ও শিশু নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হব।

এ সময় ছোটবেলায় নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা জানিয়ে কঙ্গনা বলেন, আমাদের পাড়ায় এক ছেলে ছিল, সে নিজেও তখন ছোট ছিল কিন্তু আমার থেকে তিন-চার বছরের বড়। আমরা অনেকেই খুব ছোট ছিলাম। ও আমাদের ডাকত আর আমাদের জামাকাপড় খুলে আমাদের চেক করত। আমরা তখন বুঝতেই পারিনি যে, আমাদের সঙ্গে এটা কী হচ্ছে! মুনওয়ার তুমি খুব সাহসী যে, তুমি তোমার জীবনের কথাগুলো এখানে শেয়ার করেছ।

ওটটি প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে প্রচারিত হচ্ছে কঙ্গনা সঞ্চালিত লক আপ রিয়েলিটি শো। কিছুদিন আগে কঙ্গনা দাবি করেছিলেন, জনপ্রিয়তার দিক থেকে আগের সব রিয়েলিটি শোকে ছাড়িয়ে গেছে এটি। আর এ কারণে নিজেকে সেরা উপস্থাপক হিসেবে জাহির করে বসেন তিনি।

নিউজ ট্যাগ: কঙ্গনা রণৌত

আরও খবর