Logo
শিরোনাম

ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনীতে ছিনতাইকালে ১টি চাকু ও ০২টি চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, শহরের বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল (১৮), লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকার জামাল হোসেনের ছেলে মোঃ আক্তার হোসেন (২০) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারি এলাকার মৃত জিয়াবুল হকের ছেলে মোঃ আব্দুল সুমন (২১)।

র‌্যাবের দাবী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা  দীর্ঘদিন ধরে কৌশলে  যাত্রীদের সিএনজিতে উঠিয়ে  নির্জন এলাকায় নিয়ে গিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ,মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে বলে স্বীকার করেছে।

ফেনীর  র‌্যাব-০৭'র স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২