Logo
শিরোনাম

ছিনিয়ে নেওয়া জঙ্গিরা যেকোনো মুহূর্তে গ্রেপ্তার: ডিবি প্রধান

প্রকাশিত:সোমবার ২১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আদালত থেকে ছিনিয়ে নেওয়া আসামিরা সবাই নজরদারিতে রয়েছে।

তিনি বলেন, যেকোনো সময় তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান হারুন বলেন, জঙ্গিদের গ্রেপ্তার করতে ঢাকাসহ সারাদেশে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার হতে হবে।

উল্লেখ্য, রবিবার দুপুর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে আসা চার জঙ্গি পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর তাদের গ্রেপ্তার করতে মাঠে সক্রিয় হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আরও খবর