Logo
শিরোনাম

ছেলের মা হলেন শ্রেয়া ঘোষাল

প্রকাশিত:রবিবার ২৩ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের কোল জুড়ে প্রথম সন্তান এসেছে। শনিবার বিকেলে তিনি পুত্রসন্তানের মা হন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই খবর।

ইনস্টাগ্রাম ও ভেরিফায়েড ফেসবুকে শনিবার শ্রেয়া লিখেছেন, বিকেলে সৃষ্টিকর্তা আমাদেরকে পুত্রসন্তান দান করেছেন। এমন অনুভূতি আগে কখনও হয়নি। আমি, শিলাদিত্য ও আমাদের পরিবার খুশির জোয়ারে ভাসছি। ছোট এই মানুষটিকে ঘিরে সকলের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।

শেখর রাভজিয়ানি, শীবম মহাদেবন, সোফি চৌদ্রি, আনুশা মানি, আকৃতি কক্কর, নীতি মোহন, বিশাল দালদানি সহ অনেকেই শ্রেয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মার্চে বেবিবাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তানের আগমনবার্তা দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। লিখেছিলেন, শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন। আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় শ্রেয়া ঘোষালের। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা।


নিউজ ট্যাগ: শ্রেয়া ঘোষাল

আরও খবর